০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এমপি বাহারের অনুদান বিতরণ

  • তারিখ : ১১:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • 233

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শহরতলীর দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের মাঝে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি’র দেওয়া অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল সহ দলীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থদের মাঝে এ নগদ টাকা তুলে দেন।

গত শুক্রবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের শান্তনা দেন। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ২৫ পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান দেন। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যেমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নতুন ঘর করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার সকাল ১১ টায় অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক তাহমিনা বেগম লিপি,সাবেক ছাত্র নেতা মো.শাহ আলম,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জহিরুল আলম খান রতন,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মান্নান,স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খান,গোলাম হোসেন,আশিকুর রহমান শিমুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় ইউপি মেম্বার রেজাউল করিম রাজন।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় শহরতলীর দৌলতপুরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় ২৫ টি বসতঘর। ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের মধ্যে ২১ পরিবারই ইপিজেড কর্মী। তারা ওই ঘরগুলিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। নিম্মআয়ের মানুষগুলির সকল মালামাল আগুনে পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়ে। গত রবিবার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর।

error: Content is protected !!

কুমিল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এমপি বাহারের অনুদান বিতরণ

তারিখ : ১১:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০