কুমিল্লায় ট্রাক-লরী-মোটরসাইকেল সংঘর্ষ নিহত-৩

কুমিল্লা নিউজ ডেস্ক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের আটগ্রাম এলাকায় ট্রাক-লরী ও মোটরসাইকেল সংঘর্ষে চালক-হেলপারসহ ৩ জন নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ১১ টায় এ ঘটনা ঘটে।

Post Inside

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামূখী লরীকে পেছন দিক থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। লরীটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পাশে থাকা একটি মোটরসাইকেলের উপর পরে। এতে মোটরসাইকেল আরোহী আহত হয়। স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ আছাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে ট্রাকের চালক ও হেলপার মারা যায়। এ সময় এক মোটরবাইক আরোহী মারা যায়। তবে এখন পর্যন্ত কারো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। দূর্ঘটনা কবলিত লরী ও ট্রাককে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন
error: Content is protected !!