কুমিল্লায় পৈত্রিক নিবাসে শচীন দেব বর্মনের ম্যুরাল উদ্বোধন

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় জেলা প্রশাসনের আয়োজনে উপমহাদেশের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বিকালে নগরীর চর্থা এলাকায় শচীন দেব বর্মনের পৈত্রিক নিবাসে এ ম্যুরালের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

স্থানীয় সরকার বিভাগ-কুমিল্লার উপ-পরিচালক শওকত ওসমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অধ্যাপক আমির আলী চৌধুরী ও অ্যাডভোকেট গোলাম ফারুক প্রমুখ।

Post Inside

এসময় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এর আগে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

শচীন দেব বর্মণের প্রতি দায়বদ্ধতা থেকেই এ ম্যুরালটি নির্মানটি করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

আরো পড়ুন
error: Content is protected !!