কুমিল্লায় প্রবাসী এক ব্যবসায়ীকে নিয়ে ফেইসবুকে মিথ্যাচারের প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের কাতার প্রবাসী ওমর ফারুককে নিয়ে বিভিন্ন নিউজ পোর্টাল ও ফেইসবুকে মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ী ওমর ফারুক।

প্রবাসী ওমর ফারুক বলেন, তিনি দীর্ঘদিন যাবত কাতারে ব্যবসা করে আসছেন। যার কারনে তার পিতা ফরিদ মিয়া বাড়ীতে একা থাকে। একা থাকার সুযোগে পার্শ্ববর্তী একটি মহল তার জমি দখলের চেষ্টা চালায়। এনিয়ে এলাকায় একাধিক সালিস বৈঠক হয়। ২০ মে বিকেলে ফরিদ মিয়া তার জমিতে মেশিন বসানোর কাজ শুরু করে। এসময় একই এলাকার রফিক, কবির, শাহ আলম, রহিম খোরশেদসহ আরো ৪/৫ জনের একটি দল হামলা চালায়।

Post Inside

হামলাকারীরা এসময় ফরিদ মিয়াকে পিটেয়ে আহত করে। এছাড়া বাড়ী-ঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালায়। স্থানীয় লোকজন ফরিদ মিয়াকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে ফরিদ মিয়া কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় আহত ফরিদ মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী।

কিন্তু হামলাকারীরা বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষে বিভিন্ন ফেইসবুকে অপপ্রচার চালিয়ে আসছেন। তিনি এর তীব্র নিন্দা জানান।

আরো পড়ুন
error: Content is protected !!