কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধ; র‌্যাবসহ গুলিবিদ্ধ ৪ (ভিডিও)

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গুলাগুলিতে এক র‌্যাব সদস্যসহ ৫জন আহত হয়েছে। এরমধ্যে এক র‌্যাব সদস্যসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক, মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার একটি দল মাদক চোরাকারবারীদের ধরতে গেলে এসময় র‌্যাব সদস্যদের উদ্দেশ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়।

Post Inside

ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে এক র‌্যাব সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হন। এছাড়া আরও দুইজন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!