০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা

  • তারিখ : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • 332

স্টাফ রিপোর্টার।।
অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ঐতিহাসিক টাউনহল মাঠে চলছে নয় দিনব্যাপী কুমিল্লা জেলা বইমেলা ২০২৫। এই বইমেলা শুধু বই বিক্রির আয়োজন নয়—এটি সংস্কৃতি, সাহিত্য ও শিল্পচর্চাকে কেন্দ্র করে এক অনন্য মিলনমেলা হিসেবে পরিণত হয়েছে।

এ আয়োজনের ষষ্ঠ দিন, বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় কুমিল্লা আবৃত্তি সংসদের বিশেষ আবৃত্তি অনুষ্ঠান, যা দর্শক-শ্রোতাদের মন কাড়ে।

আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল ও সুলতানা পারভীন দিপালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল কর্মকর্তা এস এম টি কামরান হাসান, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ, নির্বাহী সদস্য বিপ্লব সাহা, রাজন সাহা, এস এ এম আল মামুনসহ অন্যরা।

আবৃত্তি পরিবেশনায় অংশ নেন নবীন ও প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী—নবনিতা নৃত্তিকা দাস, প্রত্যাশা ভৌমিক ও আরাধ্যা দত্ত।

জেলা কালচারাল কর্মকর্তা এস এম টি কামরান হাসান বলেন, “কুমিল্লা জেলা বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়—এটি আমাদের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। বই, কবিতা, গান, আবৃত্তি—সব মিলিয়ে এই মেলা সাহিত্য–সংস্কৃতির সমন্বিত এক উৎসব। তরুণ প্রজন্মকে বইয়ের কাছে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এর এই আয়োজনকে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সকলে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। বইমেলায় বিক্রেতা, প্রকাশক, লেখক ও পাঠকদের পাশাপাশি সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতি প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে আবৃত্তির মতো শৈল্পিক পরিবেশনা বইমেলাকে আরও বেশি বর্ণময় করে তুলেছে এবং পাঠকদের বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক অনুপ্রেরণা দিয়েছে।

error: Content is protected !!

কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা

তারিখ : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫