কুমিল্লা পরিবেশক ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন

নেকবর হোসেন।।
সম্প্রতি কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা দোকান মালিক সমিতি ও কুমিল্লা পরিবেশক ব্যবসায়ী সমিতিকে নিয়ে বৈঠক করেন।

তিনি কুমিল্লা পরিবেশক সমিতির পূর্বের কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে নিজাম উদ্দিন আহমেদকে আহবায়ক,মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আবু সালেহ তুহিনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে ঘোষণা করেন। এসময় তিনি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

Post Inside

সেই লক্ষ্যে গত ১৮ মার্চ কুমিল্লা পরিবেশক ব্যবসায়ী সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন।

উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন দুলাল, মোঃ আমিনুল ইসলাম, মোঃ রেজাউল করিম রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কুমিল্লা পরিবেশক ব্যবসায়ী সমিতির সকল সদস্যগণ। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা পরিবেশক ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আমির আহমেদ সরকার।

সভায় সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে নিজাম উদ্দিন আহমেদ আহবায়ক, মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আবু সালেহ তুহিন যুগ্ম আহবায়ক, আমির আহমেদ সরকার, জয়নাল আবেদীন, মোঃ জাকির আহমেদ ও শ্রী শ্যামল সাহা সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!