চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে মাদকসহ একজন আটক

নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং ১১ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ ডিসেম্বর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ০২নং উজিরপুর ইউনিয়ন এর চান্দশ্রী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

Post Inside

উক্ত অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল এবং ১১ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ রিয়াদ হোসেন পলাশ (১৯)।

এ ঘটনায় আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!