পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ব্রাহ্মণপাড়ায় আলোচনা সভা ও দোয়া

মো.বাছির উদ্দিন।।
পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা মুহিব্বানে আহলে বাইয়াত রেজভীয়া দরগাহ্ শরীফের আয়োজনে সদরের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইলমে মদিনা হিফজ মাদ্রাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post Inside

অনুষ্ঠানে ইলমে মদিনা হিফজ মাদ্রাসার পরিচালক মাওলানা লিয়াকত আলী ভূইয়া এর পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাসান বেদন, মাওলানা মজিবুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা রেজাউল হক, মাওলানা ওয়ালী উল্লাহ ফয়েজী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মোবারক হোসাইন, মাওলানা শেখ ক্বারী আকরামুল আবেদীন।

এসময় জামাল হোসেন রেজভী, জমির হোসেন রেজভী, ইসমাইল সরকার, আব্দুল হালিম, নুরুল ইসলাম মিস্ত্রী, আবুল হাসু, আবু তাহের, নবীউল ইসলাম, মামুন উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শোহাদায়ে কারবালার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবুল হাসান বেদন। অনুষ্ঠানে পবিত্র শোহাদায়ে কারবালার গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দরা।

আরো পড়ুন
error: Content is protected !!