পুনরায় শশীদল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাবেক এমপি মজিবুর রহমান মজু

জহিরুল হক বাবু।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে অবস্থিত শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার ১৯ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

Post Inside

ঘোষিত এডহক কমিটিতে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য গন মানুষের নেতা মজিবুর রহমান মজুকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা নিয়ম অনুসারে উল্লেখিত ব্যক্তিগণের সমন্বয়ে পরবর্তী ৬ মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হলো।

কমিটির নিম্নরূপ-
সভাপতি মজিবুর রহমান মজু,
সদস্য সচিব- প্রধান শিক্ষক (পদাধিকার বলে)
সদস্য শিক্ষক প্রতিনিধি মোঃ হানিফ
সদস্য অভিভাবক প্রতিনিধি মোঃ শাহজাহান

এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়।

নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান মজু তার দায়িত্ব পালনে ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!