১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • তারিখ : ১০:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 1043

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল বাতানবাড়ি পুকুরে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রবিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়া (বাতানবাড়ি) এলাকার অধ্যক্ষ আলহাজ্ব আবু তাহের বাড়ির পাশে পুকুরের এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রবিন ওই গ্রামের রিক্সা চালক রেজাউলের ছেলে এবং সে রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় ও নিহতের পিতা রেজাউল জানায়, শুক্রবার দুপুরে রবিন মসজিদে জুম্মা নামাজে যাওয়ার পথে প্রতিবেশী সাঈদ নামের এক যুবক পুকুরে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে বলেন।

এসময়ে সেচ পাম্পে বৈদ্যুতিক সুইচ সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তখন তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তদন্ত করতে যান বুড়িচং থানার এসআই মজিদ।

এ বিষয়ে বুড়িচং থানার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানায়,বিদ্যুৎস্পৃষ্টে রবিন নামের এক যুবকের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!

বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

তারিখ : ১০:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫