বুড়িচংয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া এলাকা থেকে এক সবজি ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সবজি ব্যবসায়ীর নাম মোঃ মনির হোসেন (৩৫), সে জেলার দাউদকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত আলা উদ্দিনের ছেলে।

Post Inside

নিহতের মা রেহেনা বেগম জানান, মনির হোসেন পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলো। ভ্যানগাড়ী যোগে বুড়িচং উপজেলার নিমসার সবজি বাজার থেকে সবজি ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মনির, মা রেহেনা বেগমের কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে ভ্যানগাড়ী দিয়ে সবজি ক্রয়ের জন্য নিমসার বাজারের উদ্যোশে আসে। রাতে মনির আর বাড়ী ফেরেনি।

রোববার সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে যায়।

দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি। নিহতের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড বলে মনে হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!