কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

Post Inside

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম ক্রয় করেন। পরে এক সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, “অনেকে বলে আমরা নাকি মেম্বার ইলেকশনেও জিতব না। আমি আজ এই কুমিল্লা-৪ আসনের মনোনয়ন ফরম নিয়ে প্রমাণ করলাম এই আসন এখন আমার দখলে।”

উল্লেখযোগ্যভাবে, ১৯৯৭ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন হাসনাত আবদুল্লাহ। অর্থাৎ মনোনয়ন ফরম নেওয়ার দিনটিই তার ২৮তম জন্মদিন।

কুমিল্লা-৪ আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন, যা পুরো দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম শহীদ।

আরো পড়ুন
error: Content is protected !!