ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা

স্টাফ রিপোর্টার।।
ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনূস সরকার। যে কারণে আজ আমাদের মাঠে নামতে হচ্ছে। ফ্যাসিবাদের দোসরদের এমন দুঃসাহস বাংলার আপামর জনতা মেনে নেবে না।

Post Inside

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কুমিল্লা নগরের টাউন হলের মুক্তমঞ্চে ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে অবস্থান কর্মসূচিতে ইসলামী আট দলের নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, ‘গণভোট ও জুলাই সনদের ভিত্তি ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী ৮ দল। আমরা নির্বাচন চাই। তবে আমাদের ছেলেমেয়েদের রক্তের সঙ্গে বেঈমানি করে জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচনে আমরা যেতে পারি না। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশারফ হোসাইন।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরী সহ-সভাপতি মাওলানা আমির হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ ইসলামী আট দলের নেতৃবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!