ব্রাহ্মণপাড়ায় নবগঠিত দলিল লেখক সমিতির সদস্যদের ফুল দিয়ে বরণ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নবগঠিত দলিল লেখক সমিতির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় সাব-রেজিষ্ট্রি অফিসের কার্য্যালয়ে নবগঠিত দলিল লেখক সমিতির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ আরিফুর রহমান।

Post Inside

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত দলিল লেখক সমিতির সভাপতি হাজী আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক জয়দল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে আব্দুল মালেক ও সহিদুল ইসলাম সরকার, সহ-সাধারণ সম্পাদক সোহাইব মিয়া ও মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়াজ কবির মাছুম ও আমিরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ হুমায়ন কবির, প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক মোঃ রাসেল।

আইন বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার টিটু, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মনির হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে কামাল হোসেন, সেলিম মিয়া ও আলাউদ্দিন।

নবগঠিত কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এসময় সকল দলিল লেখকদের সততার সাথে কাজ করার অনুরোধ করেন সাব-রেজিষ্ট্রার মোঃ আরিফুর রহমান।

আরো পড়ুন
error: Content is protected !!