১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত কুমিল্লার মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

‎ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতা গোলাম কিবরিয়া অপুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • তারিখ : ১০:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 165

‎মোঃ বাছির উদ্দিন।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

গোলাম কিবরিয়া অপুর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলার নেতাকর্মীরা জানান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেওয়ায় এখন থেকে উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তারা একযোগে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন বলেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আশা করি দলের কার্যক্রম আরও গতিশীল ও প্রাণবন্ত হবে।

error: Content is protected !!

‎ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতা গোলাম কিবরিয়া অপুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

তারিখ : ১০:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫