১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ও মাদকসেবির কারাদণ্ড

  • তারিখ : ১০:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 316

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এক মাদক সেবীকে গাজা সেবনের অপরাধে ১০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান।

এ সময় উপজেলা সদরের হোমনা রোড়স্থ মাছের ফিড এর দোকানে লাইসেন্স না থাকার অপরাধে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী ৫০০০ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অপরাধে নবীপুর গ্রামের বি-বাড়িয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অপরাধে যাত্রাপুরস্থ মাতৃভাণ্ডার এর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী গাঁজা সেবনের অপরাধে এক যুবককে এক মাসের কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জনাব সুমন লাল দেবনাথ ও মুরাদনগর থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান বলেন, নিয়মিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

error: Content is protected !!

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ও মাদকসেবির কারাদণ্ড

তারিখ : ১০:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫