শোকাবহ আগস্ট উপলক্ষ্যে হোমনায় শোক র‌্যালি ও আলোচনা সভা

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় শোকাবহ আগস্ট উপলক্ষ্যে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা এগারোটায় উপজেলা ক্রীড়া সংস্থ্যা কার্যালয়ের সামনে পৌর আওয়ামী লীগের উদ্যেগে শোক সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদের স্থানীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ক্রীড়া সংস্থ্যা কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে।

Post Inside

এতে পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগ সভাপতি নাছিমা আক্তার রীনা, উপজেলা আ’লীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান,

সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, জেলা পরিষদের সাবেক সদস্য মহিউদ্দিন খন্দকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, ভাষাানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক হোসেন সরকার,

আওয়ামী লীগ সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান খন্দকার, যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কায়সার বেপারী, পৌর যুবলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ও বর্তমান সভাপতি মো. ফয়সাল সরকার ।

আরো পড়ুন
error: Content is protected !!