০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • তারিখ : ০৭:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • 281

বগুড়ায় সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবির ওপর হামলা চালিয়ে তাদেরকে মারপিটসহ ক্যামেরা, মোবাইল, টাকা ছিনতাই ঘটনার প্রতিবাদ জানিয়ে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিট মানববন্ধন করেছে।

মানববন্ধন বলা হয় ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারিরা গ্রেফতার নাহলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন ও কর্মসূচি দেয়া হবে। কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাংবাদিক আবদুর রহিম, হাসিবুর রহমান বিলু, চপল সাহা, সবুর শাহ লোটাস, মির্জা সেলিম রেজা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের সভাপতি জি এম সজল। সঞ্চালনা করেন মেহেরুল সুজন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবি হামলার শিকার হয়।

সাংবাদিক মাজেদুর রহমান অভিযোগ জানিয়েছেন, তাদের ওপর হামলা চালিয়েছে বগুড়া সদরের নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও তার সহযোগী মোহাম্মদ জনি।

error: Content is protected !!

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

তারিখ : ০৭:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০