০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সোমবার সাবেক এমপি অধ্যক্ষ ইউনুস এর ৪ টি জানাজা অনুষ্ঠিত হবে

  • তারিখ : ০৪:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • 252

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক ৪ বারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ ইউনুস (৮৫) ইন্তেকাল করেছেন।

শনিবার রাত সাড়ে ৮ টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মনিরুল ইসলাম।

মৃতুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বুড়িচং উপজেলা সদরের এরশাদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৭৩ সালে আওয়ামীলীগ থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহন করে পরাজিত হন।

তাঁর নিজ বাড়ী বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে। তাঁর বাবার নাম মরহুম মৌলভি লাল মিয়া।

নিহতের ভাতিজা মনিরুল ইসলাম জানান, রাতেই লাশ ঢাকা থেকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হবে।

রোববার হরতাল থাকায় সোমবার সকাল ৯ টায় টাউন হল, ১২ টায় ব্রাহ্মণপাড়া সদরে, বাদ জোহর বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ও বিকেল ৪ টায় নিজ বাড়ী উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

error: Content is protected !!

সোমবার সাবেক এমপি অধ্যক্ষ ইউনুস এর ৪ টি জানাজা অনুষ্ঠিত হবে

তারিখ : ০৪:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১