স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

আলমগীর হোসেন।।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবিতে কুমিল্লায় বিক্ষোভ করেছে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভে অংশ নেয় বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেজন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। বিএনপির সকল কর্মীদের প্রতি আহ্বান এই মুহূর্তে যে যে কর্মসূচি ডাক দেয়া হবে তাতে যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

Post Inside

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব জসীমউদ্দীন, মহানগর বিএনপির আহ্বায়ক উতবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা নিজাম উদ্দিন কাওসার, আমিরুজ্জামান আমির, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

আরো পড়ুন
error: Content is protected !!