আন্দোলন সংগ্রামে থাকা সকল নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে -হাজী জসীম উদ্দিন

জহিরুল হক বাবু।।
কুমিল্লা দক্ষিণ বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন বলেছেন গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে এই ভারেল্লা উত্তর ইউনিয়নের নেতাকর্মীরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আন্দোলন সংগ্রামে থাকা সকল নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। ভারেল্লা উত্তর ইউনিয়নবাসীর এই উপস্থিতি ও ভালোবাসায় তিনি মুগ্ধ ‌।

শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে ভারেল্লা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এ কথাগুলো বলেন।

Post Inside

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ভারেল্লা ইউনিয়নবাসীকে অগ্রনী ভূমিকা রাখার অনুরোধ করেন ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট আহম তাইফুর আলম, এডভোকেট শরিফুল ইসলাম, জামাল খন্দকার, ডাঃ নজরুল ইসলাম শাহীন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ তুহিন, কেন্দ্রীয় তাতীদলের যুগ্ম আহ্বায়ক হাজী রেজাউল করিম রানা, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু , কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সহ আরও অনেকে।

ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম লাভলু’র সভাপতিত্বে বৃহত্তরা ভারেল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিলান হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াসহ আরও অনেকে।

আরো পড়ুন
error: Content is protected !!