ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের আলোচনা সভা

মোঃ বাছির উদ্দিন।।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আওয়ামীলীগের আলোচনা সভা, সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন এবং দলীয় কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক আমজাদ হোসেন মেম্বার।

উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আবুল কাশেম মেম্বার, সিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুছ, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম হায়দার, আওয়ামীলীগ অফিসের দায়িত্বে ও সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খোরশেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগ নেতা আওলাদ হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী ফোরকান আহমেদ সবুজসহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন অতিথিবৃন্দরা।

আরো পড়ুন
error: Content is protected !!