কুমিল্লায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক পরিবেশনা আমার দেশ – সম্প্রীতির বাংলাদেশ

আলমগীর হোসেন।।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর ২৩ খৃষ্টাব্দ) সন্ধ্যায় টাউন হল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার আয়োজনে আমার দেশ – সম্প্রীতির বাংলাদেশ নামক সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।

Post Inside

উদ্বোধক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রাম অঞ্চলের সমন্নয়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী।

সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা জেলা সভাপতি হাসান ইমাম মজুমদার ফটিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক শেখ জহির।

সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা জেলার দপ্তর সম্পাদক মাহতাব সোহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার সহসভাপতি শেখ ফরিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম সহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সকল নেতৃবৃন্দ এবং কুমিল্লার বিভিন্ন স্তরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে কুমিল্লার সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি ও পথ নাটক  পরিবেশিত হয়

আরো পড়ুন
error: Content is protected !!