কুমিল্লায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা এলাকায় মৃত সামছুল হকের ছেলে তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Post Inside

অবৈধভাবে মাটি কাটার কারণে কৃষিজমি ধ্বংসের মুখে পড়ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এমন অভিযোগের পর আবহাওয়া প্রতিকূল থাকলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযানে বেরিয়ে পড়েন ইউএনও আসাদুজ্জামান রনি। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, শুধু অভিযান পরিচালনা নয়, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হলে এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে।

আরো পড়ুন
error: Content is protected !!