কুমিল্লায় অর্ধশত বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৫৩ বোতল ফেনসিডিল’সহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কৃষ্ণনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে মোঃ হান্নান (৩৮) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ হান্নান (৩৮) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কৃষ্ণনগর পূর্বপাড়া গ্রামের মৃত সফিক মিয়া এর ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!