কুমিল্লায় এক মণ গাঁজাসহ মাদক কারবারি আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লা সদর দক্ষিন এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

আটককৃতের নাম মোঃ টুটুল (৩৩)। শনিবার (৬ জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার উত্তর রামপুর রহমতনগর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১১ এর একটি দল।

Post Inside

দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব- জানায় সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর রহমতনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে আসামী মোঃ টুটুল (৩৮) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ টুটুল (৩৮) নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শৈলকুড়া গ্রামের মোঃ মহিউদ্দিন এর ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!