কুমিল্লায় কাভার্ড ভ্যান ভর্তি ১শ ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় কাভার্ড ভ্যান ভর্তি ১শ ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে আসামী মোহাম্মদ ইয়াছিন (২৪) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১১১ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ ইয়াছিন (২৪) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ভবানীপুর গ্রামের মোঃ কুদ্দুস মোল্লা এর ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!