কুমিল্লায় খালের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের খালের পানিতে ডুবে ইয়াসিন ( ২ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ জুন ) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঘরের ভেতর বিছানায় বসে খেলছিল ইয়াসিন। এ সময় তার মা রান্নাবান্নার কাজ করছিলেন। কিছুসময় পর ঘরে গিয়ে ইয়াসিনকে বিছানায় না দেখতে পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তারা বাড়ির পাশের খালে ইয়াসিনকে ভাসতে দেখতে পান।

Post Inside

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!