কুমিল্লায় গাঁজা ও মদ’সহ দুই যুবক আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদ’সহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল শনিবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ২০ কেজি গাঁজাও ২ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- কুষ্টিয়া জেলার সদর থানাধীন খাজানগর (বটতলী) গ্রামের গোলাম মাওলা মোল্লা এর ছেলে মোঃ রাশেদুল ইসলাম মোল্লা প্রকাশে রাশেদ (৫০) এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মৃত খোরশেদ মোল্লা এর ছেলে মুক্তার হোসেন সুমন (২৯)।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!