কুমিল্লায় পিকআপে মাছ রাখার ড্রামে মাদক পরিবহনকালে র‍্যাবের হাতে আটক ৫

আলমগীর কবির।।
কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২৮ অক্টোবর) সকালে র‍্যাব এ অভিযান পরিচালনা করে। র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে অভিনব কৌশলে মিনি পিকআপের পিছনে মাছ রাখার ড্রামের মধ্যে লুকিয়ে গাঁজা পরিবহণের সময় আসামি মোঃ দিপু (২৭), কামরুল ইসলাম (৩০), মোঃ ছুটন মিয়া (৩০), শিপন (৩০),মোঃ মাহফুজ (২৪) নামক ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় আসামিদের হেফাজত হতে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি মিনি পিকআপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ দিপু ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাইয়ুমপুর গ্রামের আইয়ুব খান এর ছেলে, কামরুল ইসলাম কুল্লাপাথর গ্রামের মৃত জামাল হোসেন এর ছেলে, মোঃ ছুটন মিয়া কামালপুর গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেলে, শিপন নোয়াগাঁ গ্রামের টুনু মিয়া এর ছেলে এবং মোঃ মাহফুজ কামালপুর গ্রামের বাছির মিয়া এর ছেলে।

গ্রেফতারকৃত আসামিদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো।

এছাড়াও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‍্যাব জানিয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!