কুমিল্লায় প্রাইভেটকারের চাকা বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৫ জন আহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি প্রাইভেট কারের চাকা বিস্ফোরিত হয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগার ঘটনায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা-কুরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়া (৭০), তার স্ত্রী সেলিনা (৬০)সহ একই পরিবারের আরো তিনজন। তাদের মধ্যে মোস্তফা মিয়া ও সেলিনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Post Inside

পুলিশ জানায়, ঈদ উদযাপনের উদ্দেশে পরিবারটি ঢাকা থেকে ফেনীর দিকে যাচ্ছিল। পথে চান্দিনার কুরছাপ এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটির চাকা হঠাৎ বিস্ফোরণ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজিব সাহা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি রুহুল আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!