কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দি একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামি রায়হান(৩৮) দাউদকান্দি পৌরসভার উত্তর নসরুদ্দি ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমানের পুত্র।

Post Inside

বিষয়টি নিশ্চিত করেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো মোজাম্মেল হক পিপিএম৷

পুলিশ জানায়,সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম মাইজপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রবের বাড়ির গলি থেকে অপরাধ সংঘটিতকালে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ রায়হানকে গ্রেফতার করে।

এদিকে ধৃত আসামি রায়হানের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত একটি মামলা হয়েছে। আসামির বিরুদ্ধে মডেল থানায় ডাকাতি,দস্যুতা,মাদকসহ পূর্বের ৭টি মামলা আছে, যা আদালতে বিচারাধীন রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!