কুমিল্লায় মহাসড়কে গাছ ফেলে ডাকাতি; দুই ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাইয়ে মহাসড়কে ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছ পিবিআই। এসময় লুণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, যমুনা ও সেনা এলপি গ্যাসের স্থানীয় ডিলার মো. জহুরুল হক হাওলাদার গত ১৩ মার্চ রাত ৩টার ব্যক্তিগত প্রাইভেটকারে কুমিল্লা যাওয়ার পথে লালমাই থানাধীন কেশনপাড়া জ্যাতব্বল বৌদ্ধবিহার সংলগ্ন কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে ১০–১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কে গাছ ফেলে তাদের গাড়ি থামাতে বাধ্য করে।

Post Inside

এরপর দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ব্যবসায়ী জহুরুল হক ও তার সঙ্গে থাকা চালক সাইফুল ইসলামকে জিম্মি করে ডাকাতরা তাদের কাছ থেকে নগদ ৯ লাখ ২৫ হাজার টাকা ও চারটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় লালমাই থানায় মামলা দায়ের করা হয়। গত ২৯ মার্চ মামলাটি পিবিআই কুমিল্লা জেলা ইউনিটকে তদন্তের নির্দেশ দেন।

তদন্তভার গ্রহণের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুমিল্লা কোতয়ালী থানাধীন ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর এলাকা থেকে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত মো. একরাম হোসেন (৩২) ও মো. শাহাজান মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত একটি স্মার্টফোন উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

পিবিআই জানায়, গ্রেফতার আসামি একরাম হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের নাম প্রকাশ করেছে। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!