কুমিল্লায় মাদকাসক্ত পুত্রের লাঠিপেটায় পিতা নিহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় পিতা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) দুপুরে দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের কুশাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম ওরফে ছেনু মিয়া (৬২) একই এলাকার মৃত আকামত আলীর ছেলে। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি একটি মোবাইল ফোন কোম্পানির টাওয়ারে নৈশ প্রহরীর কাজ করতেন।

Post Inside

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা সেনু মিয়া ও ছেলে রাসেল আহমেদ (৩০) মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পারিবারিক বিষয় নিয়ে শুরু হওয়া এ বিরোধ এক পর্যায়ে তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছেলে রাসেল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে সেনু মিয়া ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাজমা বেগম দাবি করেছেন, তার ছেলে রাসেলই তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল) মোহাম্মদ শাহিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গাছ কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে মারামারি হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে মামলা না হলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করতে হবে। তবে সুরতহাল প্রতিবেদনে নযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে

আরো পড়ুন
error: Content is protected !!