কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের পর রিপন মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাপাতলী গ্রামের মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Post Inside

নিহত রিপন চাপাতলী গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাতে রিপন পার্শ্ববর্তী চাপাতলী গ্রামের একটি মাহফিলে যান। পরদিন সকালে পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাবা রমিজ উদ্দিন রোববার বিকেলে দাউদকান্দি মডেল থানায় জিডি করতে যান। তখন খবর আসে মৎস্য ঘেরে রিপনের মরদেহ ভেসে উঠেছে। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের বাবা রমিজ উদ্দিন বলেন, আমার ছেলে রিপনকে মাহফিল থেকে ডেকে নিয়ে হত্যা করে মাছের প্রজেক্টে মরদেহ ফেলে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহতের পরিবার রিপনের নিখোঁজ হওয়ার ঘটনা থানায় জিডি করতে আসলে মরদেহ পাওয়ার খবর আসে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

তিনি আরও বলেন, সোমবার (১০ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
error: Content is protected !!