কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

Post Inside

রবিবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল এবং নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আফজাল হোসেন (২৮),নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মামরতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ও রুনা আক্তার(৩০)কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শিকিরগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে৷

যৌথ বাহিনীর অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত মালামালসহ মেঘনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়৷

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেনি তিনি৷

আরো পড়ুন
error: Content is protected !!