কুমিল্লায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জহিরুল হক বাবু।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ নুর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গোমতী হাসপাতাল কুমিল্লার যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

শনিবার (২ মে) ফতেহাবাদ নুর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ নানা ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

Post Inside

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী হাসপাতাল কুমিল্লার সিইও ডা. মো. মুজিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেবীদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবাদিক সাইফ উদ্দিন রনী, জাহাঙ্গীর আলম ইমরুল, এটিএম সাইফুল ইসলাম মাসুম, ব্যবসায়ী নজরুল ইসলাম, শাকিল মুন্সী, কাজী সাইফুল ইসলাম মিঠু, সাবেক ছাত্রদল নেতা জিয়াউল হক জিয়া, সাংবাদিক শাহিন আলম, মাহফুজ আহমেদ, রাজিব সরকার, ইসহাক হাসান খান, সাইফুল ইসলাম সজিব, আবদুল আলিম, মোশাররফ মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম ও এলার্জি এবং চক্ষু রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ডা. ফারজানা সুলতানা তৃষা, ডা. মো. মাসুদ হাসান, ডা. মনিরুল ইসলাম, ডা. জিনাত রিহানা, ডা. মেহেদী হাসান ও ডা. সাজ্জাদ রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. মুজিবুর রহমান বলেন, “ফতেহাবাদ একটি বড় গ্রাম। এখানকার অনেক মানুষকে চিকিৎসার জন্য কুমিল্লা শহরে যেতে হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিতভাবে কাজ করছি। ভবিষ্যতে প্রতি তিন মাস পরপর এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।”

আরো পড়ুন
error: Content is protected !!