কুমিল্লার চৌদ্দগ্রামে কলাবাগানে গাঁজা চাষ; দুটি গাঁজা গাছ উদ্ধার

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে দুটি পূর্ণবয়স্ক গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) দুপুরে স্থানীয় সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছ দুটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

Post Inside

পুলিশ জানায়, উপজেলার গুনবতী ইউনিয়নের বিষ্ণপুর এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা চাষ হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত আব্দুস সালামের জমির পাশের একটি কলাবাগান থেকে দুটি পূর্ণবয়স্ক গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছ দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “উদ্ধার হওয়া গাঁজা গাছ দুটি জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, মাদক চাষ, বিক্রি ও পাচার রোধে চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!