কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম সড়কে কাভার্ড ভ্যানের চাপায় নাছির উদ্দিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা ও প্রয়াত আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন।

Post Inside

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন জানান, সকালে নাছির রোজকার মতো কাজে যাওয়ার উদ্দেশ্যে নবগ্রাম সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওসি শাহাব উদ্দিন আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন
error: Content is protected !!