কুমিল্লার চৌদ্দগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লক্ষ্মীপুর-বাহেরগড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

Post Inside

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ওসি হিলাল উদ্দিন বলেন, “লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশের বিশেষ শাখা। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

আরো পড়ুন
error: Content is protected !!