কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নেকবর হোসেন।।
কুমিল্লায় চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় আইনুল হাকিম(২৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে রাজধানী উত্তরা এলাকার আবদুল হাকীমের ছেলে।

সোমবার (২২মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার ফুড ভিলেজ হোটেলের সামনে চট্রগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

Post Inside

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার ফুড ভিলেজের সামনে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের পেছনে থাকা আইনুল মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। পিছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে আইনুল ঘটনাস্থলে মারা যায়।

জানা গেছে তারা বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছিল। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!