কুমিল্লার দেবিদ্বারে ৭১ পিস মেশিন গানের গুলি উদ্ধার

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে পরিত্যক্ত অবস্থায় ৭১ পিস গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার বিকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

Post Inside

যৌথবাহিনী সূত্র জানা যায়, বুধবার সকালে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামের পূর্ব পাড়ার মোঃ রশীদুল ইসলামের বসত ঘরের সামনে রান্না ঘরের পাশে মাটির চুলা তৈরী করার জন্য ২ ফিট মাটি খুড়লে একটি সাদা পলিথিন এর ভিতরে পরিত্যাক্ত অবস্থায় গুলি দেখতে পায়।

স্থানীয়রা বিষয়টি দেবিদ্বার সেনা ক্যাম্পে জানায়। খবর পেয়ে দেবিদ্বার সেনা ক্যাম্প ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকাল ৩ ঘটিকায় ৭১ পিস উদ্ধার ম করে থানায় নিয়ে আসে।

যৌথবাহিনী প্রাথমিক ভাবে ধারনা করছে উদ্ধারকৃত গুলি গুলো নষ্ট এবং এগুলো মেশিন গানের হতে পারে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মোঃ মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে ব্যাগে ৭১ পিস গুলি উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!