কুমিল্লার দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবীদ্বার প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে পৌরসভার বিভিন্ন সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন।

Post Inside

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেস্ট রেঞ্জার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (মুরাদনগর এসএফএনটিসি) ও দেবীদ্বার উপজেলা বন কর্মকর্তা মো. মোবাশ্বির হাসান মিতুল।

এছাড়া উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল মতিন, দৈনিক কালবেলার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি ও লিড সমাজসেবা সংগঠনের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মারুফ, উপজেলা নাজির মো. নুরুল আমিন, লাইসেন্স পরিদর্শক মো. হারুনুর রশিদ, কম্পিউটার অপারেটর ও অফিস প্রশাসন শাখার সুব্রত চক্রবর্তীসহ উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন বলেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি এলাকায় গাছের চারা রোপণ করব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির আওতায় বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে।’

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিপুলসংখ্যক গাছের চারা রোপণ করা হবে, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন
error: Content is protected !!