কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

জহিরুল হক বাবু।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। স্থানীয় প্রশাসনকে আরও গতিশীল ও নিরপেক্ষ রাখার লক্ষ্যে তৃতীয় ধাপে নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Post Inside

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া অন্য যে জেলাগুলোতে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে

চট্টগ্রাম: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

লক্ষ্মীপুর: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসান

মুন্সীগঞ্জ: পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী

নেত্রকোনা: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ: অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ

নওগাঁ: প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলাম

খাগড়াছড়ি: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত

নারায়ণগঞ্জ: জনবিভাগের উপসচিব মো. রায়হান কবির

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রাক্কালে মাঠ প্রশাসনের কার্যক্রমকে নিরপেক্ষ ও দক্ষভাবে পরিচালনা নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে। নতুন জেলা প্রশাসকেরা অতি দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!