কুমিল্লার বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় শান্ত ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুর ২টার দিকে কুমিল্লা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিমপাড়ার বাসিন্দা মরহুম জায়েদ মিয়ার নাতি শান্ত ইসলাম মোটরসাইকেলযোগে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইছাপুরা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

Post Inside

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা জুবায়ের আহমেদ জানান, নিহতের পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। সে ছোটবেলা থেকেই খাড়াতাইয়ায় নানা বাড়িতে বড় হয়েছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো পড়ুন
error: Content is protected !!