কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের ১ বছরের কারাদণ্ড

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা সেবন করার অপরাধে রাসেল মিয়া(২৫) নামে এক মাদকসেবীকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১৩ জানুয়ারী রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম এ কারাদন্ড ও জরিমানা করেন।

Post Inside

রাছেল মিয়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামের মো: বাচ্চু মিয়ার ছেলে। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম বলেন মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!