কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে জান্নাতুল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ( ২৩ জুন ) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জান্নাতুল (১০) ওই গ্রামের পশ্চিম পাড়ার কাদের মাস্টার বাড়ির শাহ জালালের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।

Post Inside

মৃত শিশু জান্নাতুলের বাবা শাহ জালাল জানান, শিশু জান্নাতুল তার মায়ের কাছে বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল সেরে তার বাড়িতে ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন তাকে পুকুরে খুঁজতে যায়। পুকুরে গিয়ে পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তোফায়েল আহমেদ ভূইয়া বলেন, শিশু জান্নাতুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে স্বজনরা। আমরা শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

আরো পড়ুন
error: Content is protected !!