কুমিল্লার মুরাদনগরে জাল টাকাসহ যুবক আটক

মোঃ মনির হোসাইন,মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজারে থেকে ২৬ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩০) নামে এক জনকে আটক করে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার দারোরা বাজার থেকে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে।

Post Inside

আটককৃত মেহেদী হাসান কুমিল্লা জেলার তিতাস থানার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার দারোরা বাজারে সালাউদ্দিন বেডিং নামে বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে আসে মেহেদী হাসান।

দোকানদারকে মেহেদীর জালটাকা নোট সন্দেহ হলে স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে আটক করে এবং তার কাছ থেকে এক হাজার টাকার নোটের ২৬ হাজার টাকা উদ্ধার করে। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) কামরুজ্জামান তালুকদার স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনার স্থল থেকে মেহেদীকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!