কুমিল্লার লাকসামে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নেকবর হোসেন।।
কুমিল্লার লাকসাম উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে বাদল (১৮) নামে এক যুবক। সোমবার দুপুর ১টায় উপজেলার পূর্ব লাকসাম ইউনিয়ন নরপাটি গ্রামের জাকির পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা নরপাটি গ্রামের জাকির পণ্ডিতের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন এনজিওর নারী কর্মকর্তা নাসরিন আক্তার। নাসরিন তার ছেলে বাদলকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন। বাদলের বাবা কাউছার কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন । স্ত্রী ও সন্তানের খোঁজ খবর নিতে মাঝে মধ্যে দেখা করতে পণ্ডিতের বাড়িতে আসতেন বাদলের বাবা।

Post Inside

প্রেমের সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে বাদলের কথা কাটাকাটি হয়। সোমবার সকালে বাদলকে বাসায় রেখে অফিসে যায় মা নাসরিন। বাদলের মা দুপুরে অফিস থেকে বাসায় এসে দেখেন ঘরে থাকা তার ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে বাদল।

আরো পড়ুন
error: Content is protected !!